পূর্বধলায় বিভিন্ন স্থানে মোবাইল ফোনের নেটওয়ার্ক বিড়ম্বনা

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলা উপজেলার জারিয়া, ঘাগড়া ও আগিয়া ইউনিয়নের সংযোগস্থল মৌদাম, টিকুরিয়া, পদুরকান্দা, কান্দাপাড়াসহ বিভিন্ন গ্রামে মোবাইল ফোন নেটওয়ার্ক কভারেজ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। মৌদাম সেসিপ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মৌদামসহ বিভিন্ন গ্রামে মোবাইল ফোন নেটওয়ার্ক না থাকায় করোনাকালে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বা অনলাইন ক্লাস করতে পারছি না। পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম বলেন, এসব এলাকায় টাওয়ার না থাকায় নেটওয়ার্ক সমস্যা আছে। উপজেলার মূল জায়গায় থেকে আমি নিজেও মোবাইল নেটওয়ার্ক বিড়ম্বনায় আছি।