ভাণ্ডারিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় শনিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে বাবু নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সাতঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাসুদ, নয়ন, দেলোয়ার ও মোতালেব নামের আরো চার শ্রমিক আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতঘর এলাকায় ব্রিজের পাইলিংয়ের পিলার বসানোর সময় ৪৪০ কেভি ভোল্টের একটি বিদ্যুত্লাইনে স্পৃষ্ট হয়ে আহত হন পাঁচ জন নির্মাণশ্রমিক। স্থানীয়রা তাদের ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক বাবুকে মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।