মহেশপুরে মাদকসহ নারী আটক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে শুক্রবার রাতে ফেনসিডিল ও গাঁজাসহ এক নারীকে আটক করেছে ৫৮ বিজিবির। ৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত সামন্তা বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার দরবেশপুর ও জামতলাপাড়া মাঠ থেকে ৭২ বোতল ফেনসিডিল জব্দ করে। এছাড়া পলিয়ানপুর বিওপির টহল দল উপজেলার রায়পুর গ্রামের মৃত মনতাজের মেয়ে রাশিদা বেগমকে আট কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করে।

পলিয়ানপুর বিওপির হাবিলদার শফিউজ্জামান জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। শনিবার আসামিকে জেলহাজতে পাঠানো হয়।