কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনের বাজারে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. জোহর আলীর নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের খবরের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশনায় ঘরটি ভেঙে উচ্ছেদ করা হয়েছে।