গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামে শনিবার বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিজানুর রহমান গাছু (৩৫)। তিনি ঐ গ্রামের মো. ছাকোয়াত হোসেন ছাকা গাছুর ছেলে। ইদিলপুর ইউপি চেয়ারম্যান রাব্বী আব্দুল্ল্যা জানান, ঘটনার সময় বাড়ির পাশে নিজ পুকুরের মাছ রক্ষার জন্য মিজানুর পুকুরে বাঁশ নিক্ষেপ করছিল। এ সময় অসাবধানতাবশত একটি বাঁশ অন্য পাশ দিয়ে চলে যাওয়া পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনে ছোঁয়া লাগে। এতে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান।