মুহম্মদ আনিসুল হক
৪ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ১৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৬ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: রবি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। শরীর ভালো থাকতে পারে। কোনো বিশেষ রঙের পোশাক ভালো লাগতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতার শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিদ্যার্থীরা পড়াশোনার প্রতি অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পথ চলাচলে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা নিন। আপনজনদের কারো সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।