ফ্রান্সের ঐতিহ্যবাহী ‘পূজো’ ব্র্যান্ডের গাড়ির বিশ্বব্যাপী ২১০ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। বাংলাদেশে পূজো গাড়িটির পরিবেশক হচ্ছে এ জি মোটরস। এটি আনোয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ২১০ বছর পূর্তি উপলক্ষ্যে এ জি মোটরস পূজো গাড়ির ওপর ছয় বছরের অথবা ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবা প্রদানের ঘোষণা দিয়েছে। এছাড়াও এই অফারটির অটো লোন পার্টনার হিসেবে থাকছে সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক। গ্রাহকরা এক মাস পর্যন্ত এই অফারটি উপভোগ করতে পারবেন। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জি অটো ডিভিশনের অপারেশন ডিরেক্টর ইউসুফ আমান। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি