গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
যুব সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে ইয়াহামা রাইডার ক্লাব (ওয়াই আর সি)-এর আয়োজনে গতকাল গজারিয়ার ষোলআনী এলাকায় বিনোদনকেন্দ্রিক অনুষ্ঠান ‘রাতের আড্ডা’ হয়েছে। এসময় গজারিয়ায় বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য চার গুণীকে ‘বাংলাদেশি ক্লাব বাইকার্স’-এর পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এরা হলেন মাদকবিরোধী কর্মকান্ডে ভূমিকা রাখায় গজারিয়া থানার ওসি মামুন আল রশিদ, নৌ-পথ নিরাপদ রাখায় গজারিয়া নৌ পুলিশ থানার ওসি মো: আব্দুল হান্নান মিয়া, মানবিকতা ও সামাজিক কর্মকান্ডের জন্য ইমামপুর ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মেদ খান জিন্নাহ্ এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক ইত্তেফাক ও মাইটিভির গজারিয়া প্রতিনিধি আসাদ উল্লাহ্। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ামাহা-এসিআই মোটরসের বিভাগীয় প্রধান শেইখ মামুন।