মিরসরাইয়ে অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৩) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকার ওমেরা কারখানাসংলগ্ন একটি পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি কার তা এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পারেনি। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুবল চন্দ্র সিংহ ইত্তেফাককে জানান, উদ্ধার হওয়া লাশের আনুমানিক বয়স ২৩ বছর। উদ্ধারের সময় ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ছিল।