বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে তক্ষক নিয়ে প্রতারণা করতে গিয়ে পুলিশের এসআইসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বদলগাছী থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন—ঢাকা রিজার্ভ পুলিশের এসআই গোলাম মোস্তফা ও তার ছেলে শফিউল কবির রকি, ছেলের বন্ধু সোহাগ, পারভেজ ও পিয়ারা বেগম। বদলগাছী থানার ওসি জোবায়ের আহম্মেদ জানান, গোলাম মোস্তফা ইতিপূর্বে নওগাঁ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বদলগাছী থানায় কিছু দিন দায়িত্ব পালন করেছেন। তখন থেকে তক্ষক বেচাকেনার প্রতারণা করতে আসে। আটকের পর গোলাম মোস্তাফা এমনটিই স্বীকার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের বিরূদ্ধে থানায় প্রতারণা এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগে হস্তান্তর করা হবে।