মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা কারাগারের কয়েদি লিয়াকত হোসেন (৬০) মারা গেছেন। শনিবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান। লিয়াকত হোসেন চুয়াডাঙ্গার ইসলামপাড়ার আকবর আলী মণ্ডলের ছেলে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন। মেহেরপুরের জেলা কারাগারের জেলার সৈয়দ হাসান জানান, ভোরের দিকে হঠাত্ করে অসুস্থ হয়ে পড়ায় লিয়াকত হোসেনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।