বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) বিদ্যুিবভ্রাট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে বারবার বিদ্যুত্ আসা-যাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাসপাতালের সহস াধিক রোগী। এতে করে হাসপাতালের বহির্বিভাগে চিকিত্সাসেবা অনেকাংশেই বন্ধ থাকছে। অপারেশন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দক্ষিণাঞ্চলের প্রধান এ চিকিত্সাকেন্দ্রে রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, বিদ্যুত্ কেবল যায় আর আসে। এতে রোগীর অপারেশনের কাজেও ব্যাঘাত ঘটছে। পরীক্ষানিরীক্ষা করা যাচ্ছে না। হাসপাতালে গত কয়েক দিন ধরেই চরম বিদ্যুিবভ্রাট ঘটছে। তিনি বিষয়টি নিয়ে বিদ্যুত্ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলেও কোনো সুফল পাচ্ছেন না।