নগরীর শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি করে ২৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গতকাল শনিবার ইয়াবাসহ তাদের আটক করে র্যাব। আটককৃতরা হলেন মো. আবুল কালাম ও মো. মিন্টু মিয়া। আটককৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক মাশকুর রহমান জানান, গোপন সংবাদর ভিত্তিতে শাহ আমানত সেতুসংলগ্ন এলাকায় র্যাব চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় ওয়াকিয়া এক্সপ্রেস নামের একটি বাসকে থামানোর সংকেত দেওয়া হলে বাস থেকে দুই ব্যক্তি হাতে দুইটি ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ২৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।