বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও এমপিএ (মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট) এর অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ টহল—Coordinated Patrol (CORPAT) ও দ্বিপাক্ষিক মহড়া-BONGOSAGOR। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া এই যৌথ টহল ও মহড়া শনিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে। যৌথ টহল ও মহড়ায় বাংলাদেশের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয়, বানৌজা আবু বকর ও ১টি এমপিএ এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কিলতান ও আইএনএস খুকরি এবং ১টি এমপিএ অংশগ্রহণ করছে। যৌথ টহল ও মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় ও বানৌজা আবু বকর শুক্রবার মংলা নৌজেটি ত্যাগ করে। —আইএসপিআর