সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) বাসার ছাদে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাগিব হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ থেকে গ্রেফতার করা হয় তাকে। র‌্যাব-৯ এর এএসপি সামিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরীকে শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের ওএসসি সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। একাধিক সূত্র জানায় নিজু মদন মোহন কলেজের ছাত্রলীগ কর্মী।

বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ২৯ সেপ্টেম্বর বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাগিব হোসেন নিজু। রাগিব দাড়িয়াপাড়ার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার জাউয়া বাজারে। কিশোরী খাসদবির এলাকার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।


ইত্তেফাক/আরকেজি