নন্দীগ্রামে জুয়া খেলার দায়ে ৫ জনের জরিমানা 

নন্দীগ্রামে জুয়া খেলার অপরাধে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে ৫ জন একত্র হয়ে জুয়া খেলছিল। 

এ খবর জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম পুলিশ নিয়ে গিয়ে তাদের ৯শ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, লুডু দিয়ে জুয়া খেলার অপরাধে ৫ জনের ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানার এসআই আব্দুর রহিম। 

ইত্তেফাক/আরকেজি