সারিয়াকান্দিতে নিখোঁজের দুইদিন পর অটোবাইক চালকের লাশ উদ্ধার

সারিয়াকান্দিতে  নিখোঁজ  হওয়া  অটোবাইক চালক আশিকের(২৬) লাশ  পাওয়া গেছে।

নিখোঁজ হওয়ার দুদিন পর রবিবার সকালে তার লাশ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের নিকট বাঙালি নদীতে ভেসে উঠে। মৃত আশিক  ফুলবাড়ী মধ্যপাড়ার মৃত সালাউদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী মিনা বেগম জানায়, গত শুক্রবার সকালে আশিক অটোবাইক নিয়ে ফুলবাড়ী- সারিয়াকান্দি রোডে বের হয়। দুপুরে  বাড়ীতে আসে। বিকালে অটোবাইক নিয়ে আবার ভাড়া খাটার উদ্যোশে বের হয় । সন্ধ্যার পর বাড়ীতে না আসায় পরিবারের লোকজন আশিককে খোঁজাখুজি করতে থাকে। কিন্তু তার সন্ধান না পাওয়ায় শনিবার সকালে সারিয়াকান্দি থানায় একটি জিডি করা হয়। রবিবার সকালে ছাগলধরা গ্রামের পাশে বাঙালী নদীতে একটি লাশ ভেসে উঠে । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন তার পরনে প্যান্ট ও কালো গেঞ্জি দেখে আশিকের লাশ শনাক্ত করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়। 

এব্যাপারে সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, ধারনা করা হচ্ছে রাতে সড়কে একা পেয়ে অটোবাইকটি ছিনতাই করার উদ্দেশ্যেই চালককে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম