মধুখালীতে আখের বয়েকা টাকা পরিশোধের দাবি মানবন্ধন করেছে আখচাষীরা। রবিবার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের গেট এলাকায় বকেয়া এক কোটি ৭০ লাখ টাকার দাবিতে এ মানববন্ধন এবং পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, কল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক আখচাষী মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, আখচাষী মো. আব্দুল হাই বাঁশি, মো. নজরুল ইসলাম প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফচিক শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন আর রশীদ, কল্যাণ সংস্থার সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেনসহ আখচাষীগণ।
ক্ষতিগ্রস্ত আখচাষীরা জানান, ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুমে তারা আট মাস আগে চিনিকলে আখ সরবরাহ করেছেন। কিন্তু তাদের পাওনা এক কোটি ৭০ লাখ এ পর্যন্ত চিনিকল কর্তৃপক্ষ পরিশোধ করছেন না। আখচাষীরা অবিলম্বে তাদের পাওনা টাকা পরিশোধের দাবি জানান।
ইত্তেফাক/এসি