ভালোবাসবো বাসবো রে...

g লেখা রুবেল কান্তি নাথ 

g  আঁকা রবিউল ইসলাম সুমন

 

 

স্ত্রীকে ভালোবাসার দিন বা লাভ ইউর ওয়াইফ ডে গেল কিছুদিন পূর্বে। এই দিবসটি জাপানে খুব সাড়ম্বরে পালন করা হয়। আমাদের দেশে খুব একটা প্রচলিত না হলেও, স্ত্রীকে ভালোবাসতে তো আর দোষ নেই। চলুন তবে সবাই স্ত্রীকে ভালোবাসি—

স্বামী :আইজ স্ত্রীকে ভালোবাসার দিন। কলিজার টুকরা, তুমি কি তা জানো?

স্ত্রী :তো, ইস্ত্রি গরম কইরা জড়াইয়া ধরো। আমার কাছে কী, অ্যাঁ!

স্বামী :পরানের কুটুকুটু, আইজ কিন্তু স্ত্রীকে ভালোবাসার দিন।

স্ত্রী :হ, তা তো জানি, তবে তা নিজের স্ত্রীকে, পরের স্ত্রীকে নয়।

 

স্বামী :ওগো শুনছ, পেপারে লিখছে, আইজ নাকি স্ত্রীরে মহব্বতের দিন?

স্ত্রী :তিনশত চৌষট্টি দিন কি তয় ঝগড়া করবার দিন!

 

স্ত্রী :আইজ যেহেতু আমারে ভালোবাসার দিন। সেহেতু দামি একখান শাড়ি কিইন্না দিবা?

স্বামী :আইজ ভালোবাসার দিন। শাড়ি কেনা দিবস না।

 

স্ত্রী :এই মিনসে, আইজ শুধু ভালোবাসাবাসি। নো খানা।

স্বামী :অফিসে একজন জাপানি কলিগ আছে, বেটারে কাইল পাইছি!

 

স্ত্রী :বিয়ার পর থেইকা একদিনও তুমি আমারে ভালোবাসো নাই।

স্বামী :পোলাপানগুলান কার ভালোবাসার ফসল তাইলে!