পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন শামীম আহসান

বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহসান বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন। 

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. শামীম আহসানকে সদস্য হিসাবে নিয়োগ দেন।  

শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান, সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শপথ গ্রহণের পর মো. শামীম আহসান ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের দর্শনার্থী বইতে তিনি অনুভূতি লিপিবদ্ধ করেন।


ইত্তেফাক/ইউবি