g তানভীর আহাম্মেদ
শীতকালীন বিপদ
একই মেসে পাশাপাশি রুমে অবস্থিত দুই বন্ধু ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করছিল।
প্রথম বন্ধু :দোস্ত খুব ঝামেলায় পড়েছি রে।
দ্বিতীয় বন্ধু :কী হয়েছে?
প্রথম বন্ধু :আরে ভয়ানক ব্যাপার।
দ্বিতীয় বন্ধু :দাঁড়া তোর রুমে আসতেছি। এসে শুনব।
প্রথম বন্ধু :আচ্ছা আয়।
কিছুক্ষণ পর দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর রুমে এল।
দ্বিতীয় বন্ধু :কীরে কী হয়েছে?
প্রথম বন্ধু :আরে মারাত্মক সমস্যায় আছি। মনে হয় মরেই যাব।
দ্বিতীয় বন্ধু :কী হয়েছে বল তো?
প্রথম বন্ধু :আরে ৪০ মিনিট আগে কম্বলের নিচে ঢুকছি। পা ধরে দেখ এখনো কি ঠাণ্ডা! ঠাণ্ডা পা নিয়ে শীতের রাতে থাকা যায় বল?
প্রথম বন্ধু :এই ঝামেলা শুনাইতে তুই আমারে শীতের মধ্যে উঠায়া আনলি!
দ্বিতীয় বন্ধু :এইটা ঝামেলা না বল!
প্রথম বন্ধু :(অনেকটা রেগে গিয়ে) হ, মারাত্মক ঝামেলা। দাঁড়া তোর পায়ে আগুন ধরিয়ে গরম করতেছি!!
বিপিএল :এ যেন আতঙ্ক
প্রথম বন্ধু :দোস্ত দেখছিস, এইবার বিপিএলে রান বেশি হচ্ছে না।
দ্বিতীয় বন্ধু :হবে কিভাবে, এত ভয় নিয়ে কি মন দিয়ে ব্যাট করা যায়?
প্রথম বন্ধু :ওএমজি! খেলা দেখো টিভিতে?
দ্বিতীয় বন্ধু :সব খেলা দেখি না। সুযোগ পাইলেই দেখি।
প্রথম বন্ধু :তাহলে তো অন্তত দেখার কথা। মাঠের যা অবস্থা! পুরাই আতঙ্কিত পরিবেশ।
দ্বিতীয় বন্ধু :কীরে কী হয়েছে বল তো! আমি তো তেমন কিছুই দেখলাম না।
প্রথম বন্ধু :আরে দেখিস না, টিভিতে? মাঠ হঠাত্ হঠাত্ ভূমিকম্পে কেঁপে ওঠে, কখনো মাঠ বিশাল আকারে ছিদ্র হয়ে যায় আবার নিমিষেই ঠিক হয়ে যায়, আরও কত রকম কারিশমা। এইসব দেখে কি ঠিক থাকা যায়! খেলোয়াড়রা কিভাবে ব্যাটিং মনোযোগী হবে বল! আমি নিজেই তো হার্টের ট্যাবলেট নিয়ে দেখতে বসি, কখন কী হয়ে যায়!