বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুবলীগের এক নেতা। ছোটপুলস্থ আছিয়া খাতুন এতিমখানায় যুবলীগ নেতা মো: মারুফের উদ্যোগে এ আয়োজন করা হয়।
খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল।
আরও পড়ুন: ‘করোনার সেকেন্ড ওয়েব সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মাহবুবুল হক মিয়া,২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী জাফরুল হায়দার চৌধুরী সবুজ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, মোর্শেদ, মহানগর যুবলীগ নেতা মো: মনির, মো: নোমান, সাইফুল, মাসুদ। আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সদস্য আবুল কালাম আজাদ, মো: আরাফাত, মো: সাকিব।
ইত্তেফাক/আরআই