শীত আছে নাকি নাই

 

g ইকবাল খন্দকার

—ভাই, শীত আছে নাকি নাই?

—মনে হয় আছে। কারণ, এখনো আমার গোসল করার দুঃসাহস হয় নাই।

—শীত বাড়া কমার কারণ কী?

—আমার ধারণা শীতের স্টক সীমিত।

 

—ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আর শীতের রাজ্যে?

—পৃথিবী সোয়েটারময়।

—আগেকার দিনে কিন্তু আরও অনেক বেশি শীত পড়ত।

—এইজন্যই কবি বলেছেন, আগে গোলাভরা ধান ছিল, পুকুরভরা মাছ ছিল আর আলমারিভরা শীত ছিল।

—ভাই, এই শীতে অতিথি পাখি আসলো কিনা, কিছু শুনলাম না তো!

—হয়তো আসে নাই। নির্বাচন ছিল তো!

 

—এইরকম হালকা শীতে কি মুখ দিয়া ধোঁয়া বাইর হওয়া সম্ভব?

—দেখুন জনাব, সারাবছরই মুখ দিয়ে ধোঁয়া বের হওয়া সম্ভব, যদি বিড়ি খাওয়া হয়।