সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্যাংকালচার, ধর্ষণ, খুন, সন্ত্রাস ও মাদক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সাভার উপজেলা প্রগতিশীল বাম দলসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। এ সময় বাম গণতান্ত্রিক দলসমূহের মধ্যে সিপিবির সাজেদা বেগম সাজু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মনির খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগরে আজম খান বাবু, বাসদের সৌমিত্র কুমার দাশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শফিকুল ইসলাম নেওয়াজ, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম সুজন, গণসংহতি আন্দোলনের সেলিনা ও জাসদের মাহবুবা আক্তার উপস্থিত ছিলেন।