নবাবগঞ্জে অপ্রধান শস্য উত্পাদন ও বাজারজাতকরণ কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে শস্যবীজ বিতরণ ও সমবায়ী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আয়োজনে সমিতির সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইয়্যেবুর রহমান, জেলা অপ্রধান শস্য বিশেষজ্ঞ মো. সোহেল রানা, শস্য উন্নয়ন কর্মকর্তা আকাশ মণ্ডল, সমিতির সহসভাপতি মো. আক্কাস আলী, পরিচালক কুতুবউদ্দিন চুন্নু প্রমুখ।