গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মেয়াদ উত্তীর্ণ চা-পাতা উত্পাদন এবং তা প্যাকেটজাত করায় এসিআই বাংলাদেশ লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
র্যাব জানায়, প্রতিষ্ঠানটি টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেড নামক ব্র্যান্ডে মেয়াদ বাড়িয়ে তা বাজারজাত করে আসছিল। পাশাপাশি নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার উত্পাদন করে বাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযানকালে গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।