নব্য জেএমবির কর্মী গ্রেফতার

গাজীপুরের বাসন থানা এলাকার গ্রেটওয়াল সিটি বাজার থেকে নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। আটককৃত সদস্য হলো—মো. আবদুল্লাহ আল নোমান খান। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনসেট, বালাকোট মিডিয়া পুস্তিকা ও অন্যান্য উগ্রপন্থি বই জব্দ করা হয়েছে। এই বইগুলোর মধ্যে একটি বিস্ফোরকদ্রব্য তৈরির সহায়িকা।  এছাড়াও তারা রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হত্যা এবং প্রজাতন্ত্রের ক্ষয়ক্ষতির জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল।