মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ বাঘার বাসিন্দারা

বাঘায় পণ্য ও বিপণিবিতানের অফার, ল্যাবকেয়ার এবং ক্লিনিকে রোগী দেখাসহ বিভিন্ন বিষয়ে প্রচারের জন্য মাইক ব্যবহার করা হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মাজদার রহমানসহ অনেকেই অভিযোগ করে বলেন, প্রতি রবি ও বৃহস্পতিবার উপজেলা সদরে হাট বসে। এই দুই দিন ভ্যানযোগে কম করে হলেও সাত থেকে আটটি প্রচার মাইক বের হয়। এতে শিক্ষার্থীরা যে বাড়িতে বসে পড়াশোনা করবে তার উপায় নেই। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, মাইকের দোকানদারসহ যারা প্রতিনিয়ত ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার-প্রসারের জন্য মাইকের ব্যবহার করে, তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।