সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে সরকারি খালসহ কৃষিজমি ঘেঁষা খালের পাড় থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। ফলে পাড় ভেঙে হুমকিতে পড়েছে খালসংলগ্ন এসব কৃষিজমি। স্থানীয় কৃষকরা জানান, এলাকাবাসী বেশ কয়েক বার অভিযুক্তদের এ কাজে বাধা দিলেও তারা উলটা কৃষিজমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। দ্রুতই অভিযান চালিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।