আজ শুরু দ্বিতীয় ম্যাচ
স্পোর্টস রিপোর্টার
আগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তামিম ইকবাল। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় অনুশীলন ম্যাচ দিয়ে লম্বা বিরতির পর তাই খেলায় ফিরছেন দেশের এই ওয়ানডে অধিনায়ক।
আজ থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় দুই দিনের ম্যাচ। এরপর জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে হাই পারফরম্যান্স খেলোয়াড়দের যোগ করে অনুষ্ঠিত হবে একটি ওয়ানডে টুর্নামেন্ট। তামিম খেলবেন আজ রায়াক কুক একাদশে। তার বিপক্ষে লড়বে ওটিস গিবসন একাদশ। পিচ ভিশনের মাধ্যমে বিসিবি খেলাটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করবে।
স্কোয়াড:
ওটিস গিবসন একাদশ : সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
রায়ান কুক একাদশ : তামিম ইকবাল খান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও আল আমিন হোসেন।