স্পোর্টস রিপোর্টার
ইউনিসেফের নতুন বাংলাদেশের শুভেচ্ছাদূত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আগে থেকেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
এই নতুন ভূমিকায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে মুশফিক বলেছেন, ‘শিশু অধিকার ও ইউনিসেফের কাজ আগে থেকেই আমার হূদয়ে ধারণ করি। এটা আমাকে আমার কথা প্রকাশের নতুন একটা সুযোগ করে দেবে। একজন ক্রিকেটার ও একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তনের পক্ষে আমার সর্বোচ্চ কাজ করে যাব।’