পাওনা টাকার দাবিতে আখচাষিদের মানববন্ধন

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের মিলস গেট এলাকায় ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুমের পাওনা টাকার দাবিতে মানববন্ধন করেছে আখচাষিরা। রবিবার উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আখচাষি কল্যাণ সংস্থার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা সংবাদ সম্মেলন করেন। ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু প্রমুখ।