বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের উদ্বোধন

রাজশাহী সিটি করপোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের স্থাপিত মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি নগরীর সিটি হার্ট এলাকায় কেন্দ্রীয় ডাম্পিং ইয়ার্ডের পাশে নির্মিত এ প্ল্যান্টের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে মেয়র প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, রাজশাহী প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি ডা. এস এম এ মান্নান, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।