পাকুন্দিয়ায় রবিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে নির্মাণশ্রমিক রুহুল আমীনের মৃত্যু হয়েছে। উপজেলার মঠখোলা বাজারে এ ঘটনা ঘটে। মৃত রুহুল আমীন পাকুন্দিয়া পৌরসদরের কুড়তলা গ্রামের মৃত খুর্শিদ উদ্দিনের ছেলে। মঠখোলা বাজারে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় রড বসানোর কাজ করছিলেন রুহুল আমীন। অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে ছাদ থেকে মাটিতে পড়ে যান। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।