দেওয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

মেলান্দহে রবিবার দেওয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অপর একজন আহত হয়েছেন। নিহতের নাম ফাতেমা বেগম (৭৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমডাঙ্গা গ্রামের আজগর আলী হল্টু শেখের স্ত্রী ফাতেমা বেগম ভাতিজা আ. রাজ্জাকের নবনির্মিত বিল্ডিং দেখতে যান। রাজ্জাকের স্ত্রী মালেকা বেগম এবং ফাতেমা রান্নাঘরে বসে গল্প করছিলেন। এক পর্যায়ে বিল্ডিংয়ের পশ্চিম পাশের দেওয়াল ধসে তাদের ওপর পড়ে। স্বজনরা দ্রুত মেলান্দহ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। মালেকা চিকিত্সাধীন রয়েছেন।