নরসিংদীতে সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ

নরসিংদী জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং নরসিংদী প্রেসক্লাবের সহযোগিতায় শনিবার নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। এতে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার বিপিএম (বার) পিপিএম, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মতিন ভুঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, দৈনিক সমকালের নগর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সাহেদ চৌধুরী প্রমুখ।