রামগতিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রামগতিতে পানিতে ডুবে মো. আবির নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আবির ঐ এলাকার মিস্ত্রি বাড়ির আবদুল মান্নান মাঝির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশের গভীর ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয় আবির। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা ডোবা থেকে তার লাশ উদ্ধার করেন।