বেড়ায় রবিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে কাভার্ড ভ্যানচালক মিঠু হোসেনের মৃত্যু হয়েছে। তিনি পাবনা সদর উপজেলার হাতিয়াপুর এলাকার মুসা মিয়ার ছেলে। বেড়া বাজার পুরাতন টেলিফোন অফিসের সামনে কাভার্ড ভ্যান ঘুরানোর সময় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, মিঠু হোসেন সকালে কাভার্ড ভ্যানে করে মালামাল নিয়ে বেড়া বাজার পৌঁছায়। মালামাল আনলোড করার জন্য গাড়িটি রাস্তার সামনে ঘুরাতে গেলে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তার ছিঁড়ে যায়। এ সময় বিদ্যুতের তার ট্রাকের ওপর পড়লে ট্রাক বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী তাকে বেড়া হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।