g প্রদীপ হালদার
ভালো হতে চাই
—নতুন বছরে নিজের কোন দিকটা বদলাতে চাও?
—একজন ভালো মানুষ হতে চাই।
—তার মানে আগের বছর খারাপ ছিলে!
নতুন বছরের স্বপ্ন
—নতুন বছরে তুমি কী স্বপ্ন দেখতে চাও?
—কী আজব প্রশ্ন! স্বপ্ন দেখা কি আমার হাতে আছে? ঘুমিয়ে কী স্বপ্ন দেখব নাকি দেখব না তা আমি আগে থাকতে বলব কীভাবে?
নতুন করে সাজানো
স্ত্রী :নতুন বছরে সবকিছু নতুন করে সাজাও।
স্বামী :তাহলে তো নতুন বউয়েরও ব্যবস্থা করা দরকার।
স্ত্রী :হিসাব করে বলো, তুমি এত এগোলে আমিও কিন্তু নতুন...
স্বামী :কী!!!
রেখাখালী, পিরোজপুর