শুরু হলো ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন ক্রেতারা পাচ্ছেন ৫০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। রয়েছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অসংখ্য ফ্রি পণ্য। অক্টোবরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সুবিধা পাবেন ক্রেতারা। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিএমডি ইভা রেজওয়ানা নিলু, নজরুল ইসলাম সরকার ও এমদাদুল হক সরকার এবং নির্বাহী পরিচালক মো. রায়হানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম
০০০০
শরিয়াহিভত্তিক আধুনিক ব্যাংকিংসেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিণ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে রবিবার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক, ঢাকা দক্ষিণ আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. আব্দুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
০০০০০
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ জেড এম আকরামুল হক সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান নার্গিস আনোয়ার, পরিচালক ইঞ্জিনিয়ার এম রবিউল হক এবং ফারজানা আর শাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন