ভেদরগঞ্জে শনিবার রাতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সেলিম শেখ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চর কুরালতলী মৃধাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম শেখ মহিষার গ্রামের মৃত আলী বক্স শেখের ছেলে। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম বারী জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।