বিএসটিআইর অভিযান মামলা ও ২ লাখ টাকা জরিমানা

সিএম লাইসেন্সবিহীন পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উত্পাদন ও বিক্রয় করার অপরাধে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রবিবার ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী মোহাম্মদপুর এলাকায় অবস্থিত খাস ফুড লিমিটেড ফ্যাক্টরি সিএম লাইসেন্স বিহীন পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি