রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলায় শিশু (৮) ধর্ষণের অভিযোগে শাহ জালাল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি বাসাবাড়িতে কাজ করেন। আর তার স্বামী গার্মেন্টসে কাজ করেন। এ কারণে তাদের দুই জনকেই বাসার বাইরে থাকতে হয়। ঐ শিশুকে ভুলিয়ে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন জালাল। এর আগেও কয়েকবার ঐ শিশুকে ধর্ষণ করেছেন তিনি। এ ঘটনায় শনিবার দুপুরে শেরেবাংলা নগর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।