তিন মেডিক্যাল কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা

ছাত্রলীগের জেলা ইউনিট হিসেবে বিবেচিত ঢাকা মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের কমিটি গতকাল রবিবার ঘোষণা করা হয়। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত তিনটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে শেখ মো. আল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. জামিউল ইসলাম ফুয়াদ আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ শাখায় সৌরভ ঘোষ সভাপতি ও আল-আসিফ দিহান খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ শাখায় মো. মজনু মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মাইদুল ইসলাম দায়িত্ব পালন করবেন।