g সোহেল রানা
দাম বেড়েছে চাল ও ডিমের
সঙ্গে সোনাদানার
কার হুকুমে বাড়ছে এসব
নাই কি উপায় জানার?
জেনে আদৌ লাভ কী বলুন
কমবে না তা মোটে
মুখ বুজে তাই আনুন কিনে
যা কপালে জোটে।
তা যদি না পারেন তবে
আসুন সবাই মিলে
ব্যবসা করি নইলে ঠিকই
মরব তিলে তিলে।
দামের উপর দাম বাড়িয়ে
ভরব পকেটখানি—
বাংলাতে কয় টাকা তারে
ইংরেজিতে মানি।