আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় আর্মেনিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
এই হামলার পর নাগার্নো-কারাবাখ নিয়ে দুই দেশের লড়াই এবং উত্তেজনা আর তীব্র হয়েছে। এর আগে আজারবাইজানের বাহিনী নাগার্নো-কারাবাখ অঞ্চলের রাজধানী স্টেপানাকার্টে একটানা গোলাবর্ষণ করে। গানজা হচ্ছে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর।
আজারবাইজানের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়ার কু্ললি উঠতে দেখা যাচ্ছে।
নাগার্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী বাহিনী দাবি করছে, তারাও গানজা শহরে হামলা চালিয়ে সেখানকার বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। -বিবিসি