নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামে এক গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়ার প্রতিবাদে সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
‘মানব কল্যাণে আমরা’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে শিক্ষার্থীরা প্রথমে উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও পরে মোরেলগঞ্জ প্রেস ক্লাব সামনে সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করে।
কুকুর নিধন নয় ধর্ষক নিধন করুন, ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ধর্ষকদের ঠাই নাই আমার সোনার বাংলায়, সুযোগ নয় নিরাপত্তা দিতে শিখি’ প্রভৃতি শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, সুলাইমান আবিদ, মাহিন ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গৃহবধূকে নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ন্যাক্কারজনক ঘটানোর সাহস না পায়।
ইত্তেফাক/এমআরএম