সিরাজগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা দৈনিক ইত্তেফাক পত্রিকার বগুড়ার সাবেক ব্যুরো চিফ বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী কিছু দিন ধরে অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি গত ২৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে ল্যাবএইড হাসপাতালে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ আজাহার আলীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
আমিনুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে তিনি কিছুটা ভালো বোধ করছেন। নিয়মিত থেরাপি ও ওষুধ গ্রহণ করছেন। চিকিৎসক বলেছেন তাকে কমপক্ষে দুই সপ্তাহ চিকিৎসা নিতে হবে।
তিনি তার সুস্থতার জন্য জেলার সকল সাংবাদিকসহ শুভানুধ্যায়ীদের নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য,গত ১৭ সেপ্টেম্বর রাতে সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ নিজ বাড়ীতে পিছলে পড়ে তিনি কোমরে গুরুতর আঘাত পান।
ইত্তেফাক/এমআরএম