অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’-এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে।

 

১. পৃষ্ঠদেশ  একক কোন পর্বের প্রাণীদের?

উ:কর্ডাটা।

২. কর্ডাটা পর্বের প্রাণীদের স্নায়ুরজ্জু কেমন?

উ:ফাঁপা।

৩. কোন পর্বের প্রাণীদের জীবনচক্রের এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে?

উ:কর্ডাটা।

৪. মানুষ কোন পর্বের প্রাণী?

উ:কর্ডাটা।

৫. কর্ডাটা পর্বের উপপর্ব কয়টি?

উ:৩ টি।

৬. ইউরোকর্ডাটা কোন পর্বের উপপর্ব?

উ: কর্ডাটা।

৭. কোন পর্বের প্রাণীদের প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে?

উ:ইউরোকর্ডাটা।

৮. শুধুমাত্র লাভা দশায় লেজে নটোকর্ড থাকে কোন প্রাণীদের?

উ:ইউরোকর্ডাটা।

৯. Ascidia কোন পর্বের প্রাণী?

উ:ইউরোকর্ডাটা।

১০. কোন পর্বের প্রাণীদের সারাজীবনই দেহে নটোকর্ডের উপস্থিতি দেখা যায়?

উ:সেফালোকর্ডাটা।

১১. মাছের মতো দেখতে কোন পর্বের প্রাণী?

উ:সেফালোকর্ডাটা।

১২. Branchiostoma কোন পর্বের প্রাণী?

উ:সেফালোকর্ডাটা।

১৩. কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত?

উ:ভার্টিব্রাটা।

১৪. মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণিবিন্যাস করা হয় কিসের উপর ভিত্তি করে?

উ:গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে।

১৫. মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?

উ:৭ টি।

১৬. লম্বাটে দেহ, মুখছিদ্র গোলাকার, এবং চোয়ালবিহীন কোন শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য?

উ:সাইক্লোস্টোমাটা।

১৭. কোন শ্রেণির প্রাণীদের দেহে আঁইশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত?

উ:সাইক্লোস্টোমাটা।

১৮. সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীরা কীভাবে শ্বাসকার্য চালায়?

উ: ফুলকার সাহায্যে।

১৯. Petromyzon কোন শ্রেণির প্রাণী?

উ:সাইক্লোস্টোমাটা।

২০. ভার্টিব্রাটার কোন শ্রেণির সকল প্রাণী সমুদ্রে বাস করে?

উ:কনড্রিকথিস।

২১. কনড্রিকথিস শ্রেণির প্রাণীদের কঙ্কাল কেমন?

উ:তরুণাস্থিময়।

২২. কনড্রিকথিস শ্রেণির প্রাণীদের দেহ কোন আঁইশ  দ্বারা আবৃত?

উ:প্ল্যাকয়েড।

২৩. কনড্রিকথিস শ্রেণির প্রাণীদের মাথার দুপাশে কত জোড়া ফুলকা ছিদ্র থাকে?

উ:৫-৭ জোড়া।

২৪. কানকো থাকে না কোন শ্রেণির প্রাণীদের?

উ:কনড্রিকথিস।

২৫. হাঙ্গর,  করাত মাছ কোন শ্রেণির প্রাণী?

উ: কনড্রিকথিস।

২৬. ভার্টিব্রাটা পর্বের কোন শ্রেণির অধিকাংশই স্বাদু পানির মাছ?

উ:অসটিকথিস।

২৭. অসটিকথিস শ্রেণির প্রাণীদের দেহ কোন আঁইশ দ্বারা আবৃত থাকে?

উ:সাইক্লোয়েড,  গ্যানয়েড বা টিনয়েড।

২৮. অসটিকথিস শ্রেণির প্রাণীদের মাথার দুপাশে কত জোড়া ফুলকা থাকে?

উ:চার জোড়া।

২৯. অসটিকথিস শ্রেণির প্রাণীদের ফুলকা কী দিয়ে ঢাকা থাকে?

উ:কানকো।

৩০. ইলিশ মাছ,  সি-হর্স কোন শ্রেণির প্রাণী?

উ:অসটিকথিস।