৬ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৮ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শুক্র। আপনার শুভ সংখ্যা :৬। শুভ বার :শুক্র। শুভ রত্ন :হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথিদের সঙ্গে আনন্দে সময় পার করতে পারবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পাবলিক ইমেজ বাড়বে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক যোগাযোগ চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যেতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। বীমাকর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। যানবাহনে ওঠানামায় সতর্কতা অবলম্বন করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।